Asansol municipal corporation মন্ত্রীর উন্নয়ন বিধানের বিধান বাবুলের গান জমজমাট আসানসোল: কি বললেন ” তুমি বলবে আমি শুনব “
শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেল। শুক্রবার আসানসোলের রবীন্দ্র ভবনে 106 জন বিজয়ী কাউন্সিলর শপথ নিলেন। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, বাবুল সুপ্রিয়, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক সহ অনেকেই। সকাল থেকেই নিরাপত্তার বেষ্টনী তে ঘিরে রাখা হয়েছিল আসানসোলের রবীন্দ্র ভবন।
ভিডিও দেখুন 👇
পুলিশে পুলিশে ছয়লাপ। ছিল মেটাল ডিটেক্টর। জ্যায়েন্ট স্ক্রিন সহ আরো বিভিন্ন ব্যবস্থা।
Asansol municipal corporation মন্ত্রীর উন্নয়ন বিধানের বিধান বাবুলের গান জমজমাট আসানসোল: কি বললেন ” তুমি বলবে আমি শুনব “
কোভিড বিধি কে মাথায় রেখে কাউন্সিলর দের সঙ্গে অনুমতি দেওয়া হয়েছিল দুজনকে। কিন্তু রবীন্দ্র ভবনের বাইরে ছিল বাঁধ ভাঙা উচ্ছাস। সমস্ত ওয়ার্ড থেকেই কম বেশি সমর্থক দের উপস্থিতি ছিল দেখার মত। ভিড় ভেঙে পড়েছিল অভিজিৎ ঘটক আর বিধান উপাধ্যায় এর প্রবেশের সঙ্গে। বাজি ফটকা লাড্ডু কি না ছিল সেদিন। সবুজে সবুজ হয়েছিল রবীন্দ্র ভবনের রাস্তা।
আসানসোলের রবীন্দ্র ভবন থেকে কোর্ট এর দিকে রাস্তা প্রায় বন্ধ হয়েছিল।
দেখুন …সিঙ্গার মিনিস্টার কে
এ দিন আমাদের “তুমি বলবে আমি শুনব” অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক, মেয়র বিধান উপাধ্যায়, গায়ক বাবুল সুপ্রিয় বললেন বেশ কিছু কথা।
আসানসোলের নির্বাচনে বিশাল জয়ের কান্ডারি তথা রাজ্যের অন্যতম মন্ত্রী মলয় ঘটক বলেন…মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, দুয়ারে সরকার, লক্ষীর ভান্ডার সহ আরো বেশ কিছু প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। মানুষ সাথে আছে। উন্নয়ন দেখেই ভোট দিয়েছে মানুষ। আবার নতুন বোর্ড হয়েছে। আরো উন্নয়ন হবে। মেয়র বিধান উপাধ্যায় এর হাত ধরে করপোরেশন তার কাজ করবে। এগিয়ে যাবে।
মেয়র বিধান উপাধ্যায় বলেন..ধুতি পাঞ্জাবি যে তিনি। অবশ্য ই বাঙালি। মুখ্যমন্ত্রী যে গুরু দায়িত্ব দিয়েছেন তা তিনি পালন করবেন। তার সঙ্গে মন্ত্রী মলয় ঘটক কে সাথে নিয়ে সবাই নিয়ে কাজ করব। তার সাথে ম্যানিফেস্ট তে যে কথা ছিল তা অনুযায়ী গাড়ুই যদি সংস্কার থেকে শুরু করে যানজট নিয়ন্ত্রণের দিকেও নজর দেবেন।
দেখুন…আসানসোলের মহিলা প্রথম নাগরিক
উপস্থিত প্রাক্তন সাংসদ (আসানসোল) বাবুল সুপ্রিয় বলেন..আসানসোলের প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে তার। তাকে যে দায়িত্ব দেওয়া হবে তা তিনি পালন করবেন। তার সঙ্গে বিজেপি কেও কটাক্ষ করেন তিনি। বলেন মানুষের প্রতি অন্যায় করেছে বিজেপি। তাই মানুষ জবাব দিয়েছে। বিজেপির এই অবস্থা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র বিধান উপাধ্যায় ও চেয়ারম্যান অমর নাথ চট্টোপাধ্যায় ও শপথ গ্রহন করেন।

