Asansol mayor বিধান উপাধ্যায় এ এক অবাক পাওয়া। না আসানসোলের মানুষের এমন ভাবনা ছিল না। আশা ও ছিল না। হটাৎ যেন কেমন সব বদলে গেল। মেতে উঠল আসানসোল। মাতল বারাবনি কেক ও পথেই কাটা হল। দেরি সইল না সমর্থকদের। আসানসোলের মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে বিধান উপাধ্যায়ের নাম । তাছাড়াও দু জন ডেপুটি মেয়রের নাম ঘোষণা করা হয়েছে। আসানসোল পুরসভা নিয়ে সবুজ শিবিরের দলনেত্রীর এই ঘোষণা চমকের পর চমক বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আসানসোলের মেয়র হিসেবে প্রথমবারের জন্য দায়িত্ব নিতে চলেছেন বিধান উপাধ্যায় । বিধান উপাধ্যায়ের নাম মেয়র হিসেবে ঘোষণা করা চমক বলেই মনে করছেন রাজনৈতিক মহল। বিধান উপাধ্যায় বর্তমানে বারাবনির বিধায়কও। ২০২১ সালের নির্বাচনে জিতে তৃতীয়বার বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন তিনি। তাছাড়াও বিধান বাবু পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি। তাঁর বাবা মানিক উপাধ্যায় ছিলেন এলাকার দাপুটে নেতা ও বিধায়ক। এবার বাবার যোগ্য উত্তরসুরী হিসেবে নিজেকে ধীরে ধীরে আত্মপ্রকাশ করছেন বিধান উপাধ্যায়। এবার তিনি আসানসোল পুরসভার ষষ্ঠ মেয়র হিসেবে দায়িত্ব নিতে চলেছেন।
Asansol mayor বিধান উপাধ্যায় রাস্তাতেই কেক কাটলেন….বললেন অনেক কথা
Asansol Mayor কে হবেন মেয়র ? অপরিচিত মুখ নাকি পুরনোদের কেউ ?48 ঘন্টার মধ্যেই সম্ভাবনা: সূত্র
পড়ুন…বিধান দার ইতিহাস
উল্লেখ্য, এই প্রথম আসানসোল এমন একজনকে মেয়র হিসেবে পেতে চলেছে, যিনি আসানসোল পুরসভা এলাকার বাসিন্দা নন। এই প্রথমবার আসানসোল পুরসভার মেয়র হিসেবে বসতে চলেছেন পঞ্চায়েত এলাকার এক রাজনীতিবিদ ।আজ শুক্রবার ছিল বিধান উপাধ্যায়ের জন্মদিন। আর এদিনই অপ্রত্যাশিতভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের মেয়র হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন। সম্ভবত এটাই আসানসোলের নব্য মেয়রের জীবনের সেরা জন্মদিন ও জন্মদিনের উপহার। যদিও মেয়র হিসেবে শপথ গ্রহণের পরে বিধান উপাধ্যায়কে উপ নির্বাচনে লড়াই করে জয় হাসিল করতে হবে। তাহলে বিধান উপাধ্যায়ও, রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিমের মতো বিধায়ক ও মেয়রের দায়িত্ব একসঙ্গে সামাল দেবেন।
পড়ুন….কিসের উপহার
এছাড়াও আসানসোল পুরসভার ডেপুটিদের নাম ঘোষণাও চমক বলে মনে করা হচ্ছে। কারণ এই প্রথমবার আসানসোল পুরসভায় দুজনকে একসঙ্গে ডেপুটি মেয়রের দায়িত্ব দেওয়া হল। প্রথমজন অভিজিত্ ঘটক, দ্বিতীয় জন ওয়াসিমুল হক। উল্লেখ্য, অভিজিত্ ঘটক রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই। রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল, অভিজিত্ ঘটকের নাম আসানসোল পুরসভার মেয়র হিসেবে ঘোষণা করা হতে পারে। যদিও তিনি পেয়েছেন ডেপুটির দায়িত্ব। তাছাড়াও ডেপুটির দায়িত্ব পেয়েছেন ওয়াসিমুল হক।
অন্যদিকে আসানসোল পুরসভার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে অমরনাথ চট্টোপাধ্যায়ের নাম। পুরসভার ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে শপথ নেবেন তিনি। এর আগেও তিনি খনি শহরের পুরসভার দায়িত্ব সামলেছেন। নির্বাচনের আগে পর্যন্ত তিনি আসানসোল পুরসভার পুরপ্রশাসক পদে ছিলেন। এবার তিনি দায়িত্ব নিতে চলেছেন পুরসভার চেয়ারম্যান ।তবে আসানসোল পুরসভার মেয়র, ডেপুটিদের পদের জন্য রাজনৈতিক মহল যে সমস্ত নামগুলির হিসাব কষেছিল, তা রীতিমতো হেলায় উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চমকের পর চমক দেওয়া হয়েছে পুরসভার নাম ঘোষণা করার ক্ষেত্রে। সম্ভবত চলতি মাসের আগামী ২২ তারিখ আাসানসোল পুরসভার নতুন পুরবোর্ড শপথগ্রহণ করতে পারে বলে খবর।

