apa (অপা ) already seen… but others in your area !! @ssc scam arpita mukherjee কোথায় আছেন এনারা
কথায় বলে …মাগো আমার অপার সংসার।
র রী... কে যেন বলছে ..আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না।
উ ফা ..কে যেন বলছে..আর তো নয় বেশি দিন
আবার
অ তা ..কে বলছে …দূর হতে আমি তারে সাধিব
ম ই ..কে যেন বলছে…আজ সবাই এসেছে শুধু তুমি এলে না
তা উ …কে বলছে…কুছ না কহ কুছ ভি না …
সেই সংসার পেতেছিল বোলপুরে । বীরভূমের বেশ কিছু এলাকায়। ধন ধান্যে অপার সংসার ভেঙে গেল তাসের ঘরের মত। কি না সম্পর্ক ছিল। না আমরা বলছি না। বলছে তদন্তকারী এজেন্সি। কিন্তু বিপদে পা বলে অ কে চিনি না। না সত্যি চিনি না। বা কখনো একবার দেখেছি বা একবার দেখা হয়েছিল। যদিও অ সে কথা বলেনি। শেষ সময়ে ও স্যার বলেছে।
না আমরা সে সব প্রশ্নে যাচ্ছি না। কোথায় টাকা উদ্ধার, কোথায় সোনা উদ্ধার বা কোথায় দুর্নীতি সে সব নয়।
রাজ্যের লোক বলছে অপা একটা নয়। শিল্পাঞ্চলের লোক বলছে আরো অপা আছে।
তবে তা অপা বলেই নয়।
পড়ুন ….কোথায় আছেন এনারা
আছে ররী, উফা,অতা, মই, সহ আরো অনেকে। সবই অক্ষরে অক্ষরে। আছে হয়ত আপনার আমার পাড়ায়। যদিও যথেষ্ট চিন্তায় আছে তারা। ছবি ও তোলা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। সোশ্যাল সাইটে তো রয়েছেই। কিন্তু এমন তো হবে না…বিপদের দিনে র রী কে চিনবে না ? উ ফা কে মনে রাখবে না ? অ তা কে নিয়ে সাথে সাথে ঘুরবে না ? অথবা ছবি তুলতে এলে না না বলে মোবাইলের লেন্স হাত দিয়ে দেবে না তো।
প্রশ্ন উঠেছে..চলমান পৃথিবীতে ঘটে যায় অনেক ঘটনা। কেউ কাউকে দোষী করে কোথাও আবার অপরাধী জানেই না তার অপরাধ কি । কিন্তু যারা অপরাধী করার চেষ্টা করে তারাই অপা হয়ে যান না তো। মধ্যবিত্ত সমাজের মানুষ দেখছে টাকা। দেখছে সোনা। দেখছে উপার্জনের পথ। আর দেখছে অপা।
আর তাই এলাকার অপা দের খুঁজতে শুরু করেছে মানুষ।
নিরুপায় হয়ে মানুষ অনেক কিছুই করে। বাঁচতে ছুটে যায় ররী, উফা , অতা দের কাছে। সেই মুহূর্তে সততার ছবি দেখায় উক্ত অক্ষর গুলো। অপরাধী অপরাধ না জেনেই খালি হাতে ফিরে আসে।
দেখুন …সম্পর্ক রাখবেন কার সাথে
তার পর অপা র করুনার বহিঃপ্রকাশ ঘটে। দেখে সাধারণ মানুষ।
তাই কার সাথে মিশবেন, কাকে আপন করবেন, কি ভাবে আপন করবেন তার ব্যাখ্যা রইল আগামীকালের জন্য।
এ সব ব্যাখ্যা আমাদের নয়। বিগত ঘটনার পরিপ্রেক্ষিতে বহু ফোন এসেছে আমাদের কাছে। তাদের কথার সম্মিলিত ভাষা তুলে ধরলাম আমরা।

