Friday, April 24, 2026

Afraid people ..oshoni coming..আসতে পারে ঝড় প্রস্তুত আসানসোল প্রশাসন..কি বলছে মানুষ ..কি বলছে প্রশাসন

 

ফের ঝড়ের আশঙ্কা.. প্রশাসনের সতর্কবার্তা..তবু ক্ষোভ উগরে দিলেন আতঙ্কিত ক্ষতিগ্রস্ত রা… ক্যামেরায় বললেন না পাওয়ার বেদনা

ভিডিও দেখুন👇

 

অশনি এর সংকেত আসানসোল বাসীর কাছে পৌঁছানোর আগেই আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের পক্ষ থেকে শুরু হল সতর্কতা মূলক প্রচার। বিগত বছরে জশে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রচার শুরু হয় শনিবার বিকেলে। প্রচার গাড়ি আসানসোলের ও কে রোড এলাকায় পৌঁছতেই  ক্যামেরার কাছে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। জানালেন গত বার বিশাল ক্ষয় ক্ষতির পর শুধু ফরম ফিল আপ করানো হয়েছে। কিন্তু সাহায্য কিছুই মেলেনি। তারপর আবার আসছে ঝড়। আতংক ছড়িয়েছে এলাকায়।

পড়ুন… কি হয়েছিল গতবছর

 

 

প্রসঙ্গত, আসানসোলের বিগত ঝড় বৃষ্টি তে ক্ষতির অন্যতম কারণ গাড়ুই নদী সংস্কার না হওয়া। কিন্তু এলাকাবাসীর অভিযোগ …নদী সংস্কার আজ ও হয়নি। আবার ঝড় বৃষ্টি হলে আবার ও নদী ভোরে যাবে। আবার বিশাল ক্ষতি হবে।
যদিও আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের সি ই ও নীতিন সিংহানিয়া জানান…ঝড়ের আগেই তার প্রতিরোধ ব্যবস্থা করা হয়েছে। প্রচার শুরু হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে। নৌকার ব্যবস্থা করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম ও। সাথে সাথে গাড়ুই নদী সংস্কারের কাজ ও শুরু হয়েছে।

Afraid people ..oshoni coming..আসতে পারে ঝড় প্রস্তুত আসানসোল প্রশাসন..কি বলছে মানুষ ..কি বলছে প্রশাসন

যদিও বঙ্গে ঝড়ের আশঙ্কা কত টা তা এখনো স্পষ্ট নয়। তবু ও গতবারের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য আগে থেকেই ব্যবস্থা নিয়েছেন প্রশাসন বলে দাবি। তবে গতবারের ক্ষতিগ্রস্ত দের দাবি আগে কিছুই পায়নি তারা। আবার ঝড়ের খবর। স্বভাবতই আতঙ্কিত তারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles