Sunday, April 26, 2026

পানীয় জলের ভিক্ষা বৃদ্ধাদের

বৃদ্ধাদের জল ভিক্ষা খোদ করপোরেশন এলাকায়, মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছানোর দাবি, ভিক্ষা করতে চোখের জল এসে কিন্তু কলে জল আসে না। রাস্তায় ভিক্ষুক কে ভিক্ষা করতে দেখা যায় অথবা হাটে বাজারে ভিক্ষুক রা দুটো পয়সার জন্য ভিক্ষা করেন। অথচ এমন কোনো 70 / 80 বছরের বৃদ্ধা দের দেখেছেন যারা শুধু পানীয় জলের ভিক্ষা করেন ? হ্যাঁ এমন চিত্র ই ধরা পড়ল আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের সেনরেলে এলাকায়। ক্যামেরার সামনে আসতেই একটাই কথা ” একটু জলের ব্যবস্থা করে দাও বাবা, জল নাই জল নাই”। কেউ আবার সরাসরি ক্ষোভের সুরে বলেই ফেললেন ” এই খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে না পারলে আর আসবেন না এই এলাকায় “। দীর্ঘ সাতদিন ধরে নির্জলা এলাকায় ক্ষুব্ধ মানুষ আর কাউকেই ভরসা করতে পারছেন না। দাবি মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছান।

সম্পুর্ন খবর দেখতে সাবস্ক্রাইব করুন ইউটিউব এ Tsnm news

শুনলে অবাক হবেন, উক্ত এলাকায় মানুষের সংখ্যা প্রায় পাঁচ হাজার। জলের ট্যাংক দু দুটো। এলাকার মানুষের কথায় একটা বড় ট্যাঙ্কি শুধু দেখার জন্য। আর একটা তে কখনো কখনো জল এসে। কখনো সাতদিন পর। কখনো 20 দিন পর। তাও মিনিট পাঁচেকের জন্য। সেই জল কোনো কাজেই আসে না। নির্জলা এলাকায় মুখ তুলে তাকায় না কেউ। অনেক হয়েছে রাস্তা অবরোধ, গাড়ির ট্যাঙ্কি আটকানো, স্থানীয় কাউন্সিলর কে ঘিরে বিক্ষোভ। কিছু ই বাকি নেই নেতা মন্ত্রী সবাই অবগত। এবার মুখ্যমন্ত্রীকে জানান এমনটাই আর্জি এলাকাবাসীর।

পানীয় জলের ভিক্ষা বৃদ্ধাদের

রাস্তার ধারে কল আছে। কোনোটাই জং পড়েছে কোনো কল আবার ভেঙে গেছে। বহু বছর এক ই ভাবে রয়েছে। জল কিন্তু নেই ভুল করে কখনো কখনো করপোরেশন এর ছোট জলের গাড়ি আসে। আর একটু জল পাওয়া যায়। ক্ষোভের সুরে মানুষ বলে ” মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারলে আসবেন নয়ত আর আসবেন না “। জলভিক্ষা করতে গিয়ে বয়স্ক মহিলাদের চোখের জল এসে তবু পানীয় জল এসে না। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম করপোরেশনের সেনরেলে এলাকায় বৃদ্ধাদের জল ভিক্ষা প্রশ্ন তুলে দিয়েছে সভ্যতার দিকে। প্রশ্ন উঠেছে এর পরেও কি পানিও জলের ব্যবস্থা হবে নাকি আসানসোলের ইতিহাসে নির্জলা রয়ে যাবে এই এলাকা !!!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles