Friday, April 24, 2026

EPISODE : is jitendra alone ! or not ? এটাই জিতেন্দ্র এর লোকবল ? প্রশ্ন রাজনৈতিক মহলে ..গ্রেপ্তার জিতেন্দ্র নিজেই আইনজীবীর কাজ করলেন

EPISODE : is jitendra alone ! or not ? এটাই জিতেন্দ্র এর লোকবল ? প্রশ্ন রাজনৈতিক মহলে ..গ্রেপ্তার জিতেন্দ্র নিজেই আইনজীবীর কাজ করলেন

 

উত্তর প্রদেশের যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে কম্বল কাণ্ডের অভিযুক্ত জিতেন্দ্র তেওয়ারী কে গ্রেপ্তার করে রবিবার মধ্য রাতে আসানসোলের উত্তর থানায় নিয়ে আসা হয় । রবিবার রাত্রি 2 টো নাগাদ আসানসোল উত্তর থানায় ঢোকার সময় জিতেন্দ্র তেওয়ারী বলেন ” ওরা বদলা চায় বদল নয় ‘
এরপর রবিবার সকালে আসানসোল জেলা আদালতে নিয়ে যাবার সময় উত্তর থানার সামনে জিতেন্দ্র বলেন ‘ এরা সি পি এম এর থেকেও বেশি করছে। 24 এ মানুষ জবাব দেবে ‘

পড়ুন ..কি বললেন জিতেন্দ্র

আসানসোল জেলা আদালতে প্রবেশ করার সময় আবার জিতেন্দ্র বলেন ” তৃণমূল বলবে না..পুলিশ বলবে না..বলবে আসানসোল বাসী। জবাব দেবে 24 এ।
আবার আদালত থেকে বেরিয়ে পুলিশ রিমান্ডে উত্তর থানা যাবার সময় জিতেন্দ্র বলেন ” খুনের আসামি গ্রেপ্তার হল না অথচ একটা দুর্ঘটনা র কারণে আমাকে গ্রেপ্তার করা হল। দেখা যাক..
রবিবারের শুনানি তে জিতেন্দ্র নিজেই তার আইনি লড়াই করে। সূত্রের খবর..জিতেন্দ্র বিচারকের কাছে জামিনের আর্জি করেন নি উল্টে 2 দিনের পুলিশি হেফাজত এর অনুরোধ জানান। কারণ হিসেবে তিনি বলেন..সোমবার সুপ্রিম কোর্টে তার শুনানি রয়েছে অর্থাৎ সেই দিকে তাকিয়ে 2 দিনের পুলিশি হেফাজত আবেদন করেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে 14 দিনের রিমান্ড চাওয়া হয়। তার কারণ হিসেবে বিচারক কে জানানো হয় যে কম্বল কাণ্ডে অনেক তদন্ত বাকি রয়েছে।
যদিও এ দিনে দু পক্ষের কথা শুনে বিচারক জিতেন্দ্র তেওয়ারীকে আট দিনের পুলিশি হেফাজত দেন।
প্রসঙ্গত, এ দিন কোর্ট চত্বরে প্রচুর বিজেপি সমর্থক উপস্থিত হন। উপস্থিত বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি পুরো ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিহিংসা পরায়ণ বলে কটাক্ষ করেন।

দেখুন ..জিতেন্দ্র কি একা ই ? না কি ..

 

ব্যাপক শোরগোল পরে যায়। একটা সময় বিজেপি সমর্থক রা মাটিতে বসে বিক্ষোভ দেখান। এবং আসানসোল উত্তর থানা এলাকায় মিছিল ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়।
জিতেন্দ্র তেওয়ারীর গ্রেপ্তারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে।
যদিও সরকারি আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান…অনেক কিছু জানার বাকি আছে। বেশ কিছু লিডস পাওয়া গেছে। তাই কাস্টডিয়াল ইন্টারোগেসন দরকার।
এখন দেখার 27 মার্চ বিচারক কি নির্দেশ দেন।
এ তো গেল আইনি বিষয়। কিন্তু প্রশ্ন থেকে গেল অন্য জায়গায়। সম্পুর্ন রাজনৈতিক বিষয়। এ দিন বিকেলে আসানসোলের স্টেশন এলাকা থেকে আসানসোল উত্তর থানা পর্যন্ত এক মিছিল করে বিজেপি। সেই মিছিলে উপস্থিত থাকার জন্য সমর্থকদের উদ্যেশ্যে এক ভিডিও বার্তা দিয়েছেন বিধাইকা অগ্নিমিত্রা পল। কিন্তু প্রশ্ন উঠেছে..সেই মিছিলে  সমর্থক কি যথেষ্ট ছিল ? কাদের আসার কথা ছিল যারা এলেন না। কলকাতা বা দিল্লি থেকে হয়ত নেতৃবৃন্দ অনেক কথা বলছেন বা চেষ্টা ও করছেন। কিন্তু বাস্তব টা কি ?
এক সময়ের আসানসোলের মেয়র আবার প্রাক্তন বিধায়ক (যদিও শাসক দলের) বর্তমানে বিজেপি নেতার লোকবল কোথায় ? এমনটাই প্রশ্ন ঘোরাফেরা করছে শিল্পাঞ্চলে। যারা জিতেন্দ্র এর সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছেন বা করছেন তাদের সংখ্যা কি এটাই ? নাকি দলে অন্য কোনো ব্যাপার রয়েছে ?
প্রসঙ্গত, জিতেন্দ্র তার আইনজীবীর কাজ করছেন নিজেই। আবার পুলিশি ঘেরাটোপে ও একাই। তাহলে জীবন সংগ্রামের এই পার্টে জিতেন্দ্র কি একা ই না কি ….
প্ৰশ্ন গুলো সহজ আর উত্তর টা …

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles