CBI : why ANUBRATO lost temper
অনুব্রত মন্ডল মেজাজ হারালেন ! কি বললেন ?
গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মন্ডল কে বার বার এক ই প্রশ্ন ! কেউ বলছেন দাদা শরীর কেমন ? কেউ বলছেন কেষ্ট দা শরীর কেমন ? কেউ বা আবার জিজ্ঞেস করছেন বুকে ব্যথা নাকি ? কেউ জিজ্ঞেস করছেন কি অসুবিধা ? যদিও চিকিৎসক বলছেন..তেমন কোনো সমস্যা এই মুহূর্তে নেই।
আর অনুব্রত বাবু বলছেন …শরীর খারাপ না থাকলে হাসপাতাল গেলাম কেন ?
সোমবার সকাল থেকে দুপুর এমন ই চিত্র ধরা পড়ল আসানসোলে। সোমবার সকালে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য কড়া নিরাপত্তায় অনুব্রত কে আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে নিয়ে যাওয়া হল আসানসোল জেলা হাসপাতালে।
পড়ুন : বার বার এক ই প্রশ্ন
বিশেষ সংশোধনাগার থেকে বেরোনোর সময় প্রশ্ন :: দাদা শরীর কেমন ?
অনুব্রত বাবুর উত্তর : ভালো না।
আবারো প্রশ্ন : দাদা শরীর কেমন ?
উত্তর : বললাম তো ভালো না।
এবার জেলা হাসপাতালের দিকে রওয়ানা।
হাসপাতাল ঢুকতেই আবার প্রশ্ন : দাদা শরীর কেমন ?
উত্তর : ভালো না।
আবারো প্রশ্ন : দাদা বুকে ব্যথা ?
তারপর স্বাস্থ্য পরীক্ষা।
বেরিয়ে আসতেই সেই এক ই প্রশ্ন ?
তারপর আবার বিশেষ সংশোধনাগার ।
সেখানেও আবার প্রশ্ন : দাদা শরীর কি খুব খারাপ ?
মেজাজ হারিয়ে অনুব্রত বাবুর উত্তর : শরীর খারাপ না থাকলে হাসপাতালে গেলাম কেন ?
দেখুন : কেন মেজাজ হারালেন তিনি
যদিও চিকিৎসক জানান…শরীরে সে রকম কোনো সমস্যা নেই। ওজন কমেছে। এখন ওজন 91 কেজি। সূত্রের খবর ওজন ছিল 110 কেজি। যে ওষুধ নিত্যদিন খান সে গুলো ই সময়মত চলবে। এই মুহূর্তে সে রকম কোনো শরীর খারাপ নেই।
প্রসঙ্গত, শেষ নভেম্বর মাসে অনুব্রত মন্ডল কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছিল আসানসোল জেলা হাসপাতালে। তারপর আজ আবার তার স্বাস্থ্য পরীক্ষা হল।

