রেলের আওতাধীন স্কুল বন্ধের নোটিসে চাঞ্চল্য…প্রতিবাদে অভিভাবক
ভিডিও দেখুন 👇
আসানসোল রেল ডিভিশনের রেলের আওতাধীন সমস্ত স্কুল বন্ধের নোটিসে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিক্ষা মহলে। আন্দোলনে অভিভাবক রা। আবার সেই আন্দোলন কে সমর্থন করলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী।
প্রসঙ্গত, পূর্ব রেলের আসানসোল ডিভিশনে হটাৎ ই রেলের আওতাধীন স্কুল গুলি বন্ধ করে দেবার কথা বলা হয়। আর এতেই বৃহস্পতিবার সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ শুরু হয়। কালো পতাকাও দেখানো হয়। সূত্রের খবর…রেল কর্তপক্ষের পক্ষ থেকে কিছু কিছু করে অভিভাবক দের ডাকা হচ্ছে।
পড়ুন …কেন বন্ধ স্কুল
স্থানীয় এক বেসরকারি স্কুলে চলে যাবার জন্য বলা হচ্ছে।
অভিভাবক দের কথায়…একেই করোনা লক ডাউন। আর্থিক অবস্থার অবনতি হয়েছে। তার সঙ্গে বেসরকারি স্কুলে খরচ চালানোর মত ক্ষমতা নেই সকলের। তার সঙ্গে স্কুল বন্ধ হবেই বা কেন ? এমন ই প্রশ্ন তুলেছেন তারা।
সিদ্ধান্ত কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা মহলে। অনিশ্চিত হয়ে পড়ছে বহু পড়ুয়ার জীবন।
যদিও বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী জানিয়েছেন..রাজনীতি ভুলে সবাইকে আন্দোলনে আসা উচিত। এটা আসানসোলের প্রতি বঞ্চনা। শিক্ষার অধিকার সবার ই আছে।
দেখুন…কোথায় যাবে ছাত্র ছাত্রীরা
অপর দিকে স্কুল গেটে আন্দোলন রত কংগ্রেস নেতা প্রসেনজিৎ puitundi বলেন…হটাৎ করে বেসরকারি স্কুলে কেন? কেন ই বা এ রকম সিদ্ধান্ত ? এর বিরোধিতায় থাকবে তারাও।

