Saturday, April 25, 2026

By election আবার ভোট হবে নাকি .….সরাসরি গণনা কেন্দ্র থেকে…..কি বলছে আসানসোল

 

By election কি বলছে আসানসোল । আবার ভোট হবে নাকি .….সরাসরি গণনা কেন্দ্র থেকে

 

আসানসোল লোকসভা উপনির্বাচন শেষ। এখন শুধু পরিণামের অপেক্ষা। সবার ই যেন ” কি হয় কি হয় কি জানি কি হয় ”
তবে বুধবার সকাল থেকেই যেন নিরাপত্তার ঘেরাটোপে আসানসোল ইন্জিনিয়ারিং কলেজ।পুলিশে পুলিশে ছয়লাপ। আসছে বড় বর আধিকারিকদের গাড়ি। রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আছে রাজ্য পুলিশ। আসানসোলের জুবিলী মোড়ের কাছে এখানেই হবে গণনা। ভাগ্য নির্ধারণ হবে প্রার্থীদের। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপির অগ্নিমিত্রা পাল, তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, সিপিআইএম এর পার্থ মুখার্জি ও কংগ্রেস। যদিও মূলত লড়াই বিজেপি আর তৃণমূলের।
আজকেই গণনা কেন্দ্রে সব দলের প্রতিনিধিরা। হবে স্ক্রুটিনি।

পড়ুন….কি হবে গণনায়

 

ভিডিও দেখুন 👇

 

প্রসঙ্গত, আসানসোল লোকসভা কখনো ই তৃণমূলের দখলে আসেনি। যে কারণে এবার উপনির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিল কর্মী সমর্থকেরা। এসেছিলেন কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি পর্যন্ত বড় মাপের নেতারা। আর প্রার্থী শত্রুঘ্ন সিনহার কথায় ” ম্যাজিক ম্যান ” মন্ত্রী মলয় ঘটক তো সম্পুর্ন উজাড় করে দিয়েছিলেন।
অপর দিকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রবি শংকর প্রসাদ , দিলীপ ঘোষের মত তাবড় তাবড় নেতারা।
সবাই জেতার আশায় আশাবাদী।এখন দেখার দেখার পরিণাম কি হয়।
প্রসঙ্গত, আসানসোল লোকসভা পর পর দুবার জিতেছিলেন বাবুল সুপ্রিয়। বিজেপির পক্ষে। এবার তিনি তৃণমূলে যোগ দেবার কারণে আবার ভোট করতে হল। তবে মানুষ বলছে…শান্তিতে ভোট হয়েছে। ভোট দিয়েছেন তারা। এখন অপেক্ষা 16 তারিখের। যদিও জেতার আশা সকলের।

দেখুন…কে কি বলছেন

বিশেষত, এই নির্বাচনে অনেক গুলো ফ্যাক্টর কাজ করেছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

প্রথমত…ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ভোট। সে ক্ষেত্রে ভোটের পরিমান কি ?

দ্বিতীয়ত..অসহ্য গরম। তীব্র দাবদাহে কি পরিস্থিতি ছিল ?

তৃতীয়ত..কেন্দ্রীয় বাহিনী। তাদের এক্টিভিটি। কত টা নিশ্চিত করতে পেরেছে ভোটারদের। আদৌ পেরেছে কি?

প্রার্থীরা কত টা মানুষের কাছা কাছি পৌঁছাতে পেরেছে।

পঞ্চমত..বাবুল সুপ্রিয়র দল পরিবর্তন , কি ভাবে মানুষ গ্রহণ করেছে ? শুধু গ্রহণ করাই নয়। বাবুলের দল পরিবর্তন মানুষ রাজনৈতিক ভাবে দেখেছে না বহিরাগত ভাবে দেখেছে সেটাও একটা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচনের পরিণাম যাই হোক..উক্ত বিষয়গুলি কাজ করেছে বলেও রাজনৈতিক মহলের দাবি।

পড়ুন…সমীকরণ কি বলছে

 

তবে মানুষ বলছে ভোট হয়েছে। সকাল থেকে দাঁড়িয়ে মানুষ ভোট দিয়েছে। যদিও আসানসোলের লোকসভার অনেকাংশ আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের আওতায় পরে। সে ক্ষেত্রে করপোরেশনের নিরিখে 106 টি ওয়ার্ড এর মধ্যে 91 টি তে জয় হয়েছিল তৃণমূলের। এখন দেখার 16 ই এপ্রিল কি ফল হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles