Russia vs ukraine.. what happend in Temple কি হল মন্দিরে
ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ ও ইউক্রেনে আটকে থাকা ভারতীয় দের নিরাপদে ফিরে আসার শান্তি যোগ্য করতে গিয়ে অবাক ঘটনা…শোরগোল আসানসোলে

ইউক্রেনে আটকে আছে অনেক ভারতীয়। তার মধ্যে রয়েছে আসানসোল এর ছাত্র ছাত্রী । রয়েছে আসানসোল উত্তরের ও কয়েকজন। তাই যাতে শান্তি ফিরে আসে যুদ্ধ শেষ হয় …সেই প্রার্থনা নিয়ে উত্তর আসানসোলের চাঁদমারী ছোট শিব মন্দিরে মহিলারা ও ছাত্রীরা এসেছিলেন পুজো দিতে।
ভিডিও দেখুন👇
আর তখন ই ঘটল অবাক ঘটনা। নিয়ম মেনে নন্দী বাবার কাছে দুধ নিয়ে যেতে দুধ পান করতে শুরু করলেন নন্দী বাবা। শুধু দুধ নয় , জল ও পান করলেন তিনি। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। ভিড়ে ভিড় হয়ে ওঠে মন্দির চত্বর।

পড়ুন..কেন ছুটে এলেন কাউন্সিলর
ছুটে আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সি কে রেশমা। তিনিও দুধ পান করান। শুরু হয়ে যায় পূজারীর মন্ত্র পাঠ। ঘন্টা বাজানো। সবাই মিলে ঠাকুরের গান করতে শুরু করেন। এলাকায় রব পরে যায়। উপস্থিত ছাত্রী থেকে পূজারী সবাই জানান…রাশিয়া ইউক্রেনের যুদ্ধ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হবে সবাই। তাই শান্তির প্রার্থনা করতে এসে নন্দী বাবার এহেন রূপ দেখে মনে হচ্ছে এবার শান্তি হবে।

যদিও তৃণমূল কাউন্সিলর সি কে রেশমা বলেন…এই এলাকায় বেশ কয়েকজন ইউক্রেনে আছেন। অপর দিকে যুদ্ধ চলছে। যাতে সবাই শান্তিতে ফিরে আসে এবং বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠা হয় সেই প্রার্থনা নিয়ে পুজো দিতে এসেছিল মা বোনেরা। এর পর হঠাৎ নদী বাবার দুধ পান এবং জল পান অবাক করেছে সকলকে। আজকের বিজ্ঞানের এবং কলিযুগে এ জিনিস বিস্বাস যোগ্য না হলেও ঘটনা সত্য। তাই সবাই চায় শান্তি আসুক। শিব বা নন্দী বাবা সন্তুষ্ট হয়েছেন দুধ ও জল গ্রহণ করেছেন। তাই এবার শান্তি ফিরবে। এমনটাই আসা পুণ্যার্থীদের।
দেখুন..কি হল পুজোতে
প্রসঙ্গত, অন্ধবিশ্বাস বা কুসংস্কার হলেও , এই অবাক করা ঘটনা শোরগোল ফেলেছে শিল্পাঞ্চলে। কেউ কেউ বলছেন গরম পড়েছে। তারপর পাথর ও গরম। যথারীতি জল বা দুধ বাষ্প হিয়ে যাওয়াতে এই রকম ঘটনা। এর আগেও হয়েছে। তবে মানুষের বিশ্বাস, তার সাথে শান্তির জন্য পুজো এক অন্য মাত্রা পেয়েছে। বিগত দিনেও এমন ঘটনা ঘটেছে। কিন্তু কুল কিনারা খুঁজে পাওয়া যায় নি। তবে উত্তর আসানসোলের চাঁদমারী এলাকার ছোট শিব মন্দির যে এখন প্রচারের আলোয় তা অনস্বীকার্য।

