তৃনাঞ্জন চট্টোপাধ্যায় / পশ্চিম বর্ধমান – নির্বাচনী প্রচারে কাঁচা বাদাম। ভুবন বাদ্যকর আসানসোলে। শোনালেন গান। ছুড়লেন প্যাকেট করা বাদাম। হল নাচ। মহিলারাও নাচল। চরম উন্মাদনা আসানসোলের 14 নম্বর ওয়ার্ডের পরিরা গ্রামে। হ্যাঁ, এমন ই ছবি ধরা পড়ল আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের পরিরা গ্রামের মন্দির চত্বরে সোমবার বিকেলে। এক ই ভঙ্গিতে গলায় ব্যাগ ঝুলিয়ে এলেন ভুবন বাদ্যকর। উক্ত এলাকার তৃণমূল প্রার্থী উৎপল সিনহার প্রচার করতে এসেছিলেন। মাইকে বললেন মমতা ব্যানার্জি কে ভোট দিতে। ভোট দিতে তৃণমূলের উৎপল সিনহা কে।
নির্বাচনী প্রচারে কাঁচা বাদাম..মাতল আসানসোল
খবরের ভিডিও দেখুন👇
ভুবন কে দেখতে চরম ভিড় পরিলক্ষিত হল এই দিন। মাঠ ভরা লোক। শিকেয় করোনা বিধি। এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ 14 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বাবলু বিশ্বাস। করোনা বিধি ভঙ্গের কথা তো বললেন ই। সঙ্গে এও জানালেন যে এর পর যদি উক্ত এলাকায় করোনা ছড়ায় তার দায়ভার নিতে হবে তৃণমূল প্রার্থীকেই। তবে তৃণমূল এর প্রচারে ভুবন বাদ্যকর অন্য মাত্রা এনে দিয়েছে বলে জানান এলাকাবাসী। তবে এই অনুষ্ঠানে ভোট তৃণমূলের বাক্সে যাবে কি না তা খোলসা করতে চান নি গ্রামবাসী। তাদের বক্তব্য ভোটের কথা ভাবা যাবে। যদিও অনুষ্ঠান দেখতে পৌঁছেছিলেন অনেকেই। ভুবন চলে যাবার পরেই মাঠ ফাঁকা হতে দেখা যায়। বেশি সংখ্যক মানুষের মুখে মাস্ক থাকলেও সোশ্যাল ডিস্টেন্স যে শিকেয় তা ছবিতেই প্রমাণিত।
কাঁচা বাদামে নির্বাচন..সঙ্গে তৃনাঞ্জন..কোথায় ভোট !
প্রচুর নির্বাচনী ভিডিও..খবর দেখুন
বিজেপি এর তরফে প্রশ্ন উঠেছে ” কোথায় নির্বাচন কমিশন” ? কোথায় আইন ? তবে তৃণমূল প্রার্থী উৎপল সিনহার কথায় ” এ ছবি সম্পুর্ন ভাবে মানুষের আবেগ এর ছবি’ । প্রসঙ্গত উক্ত ওয়ার্ডে বিগত নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল। বিদায়ী কাউন্সিলর নরেন্দ্রনাথ মুর্মু এবার টিকিট পান নি। তৃণমূলের টিকিট দাঁড়িয়েছেন উৎপল সিনহা। আসানসোলে তৃণমূলের উত্তরের ব্লক সভাপতি ও তিনি। যে কারণে শুধু 14 নয়, উত্তর আসানসোলের সব ওয়ার্ডের সঙ্গেই গভীর সম্পর্ক তার। সে কারণে জনসংযোগের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন বলে দাবি তার। তার সঙ্গে স্টার প্রচারক কে এনে মাতিয়ে দিলেন এলাকা বলে এলাকাবাসীর বক্তব্য।
এর ফলে জনসংযোগ আরো বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে তার এই প্রচার কে কটাক্ষ করতে ছাড়েন নি বিজেপি। তাদের কথায় করোনা আবহে এ রকম প্রচার নিষিদ্ধ। সে ক্ষেত্রে যে কোনো মুহূর্তে করোনা সংক্রমিত হতে পারে। সে ক্ষেত্রে দায়ভার নিতে হবে তৃণমূল প্রার্থীকেই। তবে কাঁচা বাদাম এর ভুবন বাদ্যকর আসার পর এলাকায় শুরু হয়েছে নতুন স্লোগান। ” ভোট কোথায় !!! কাঁচা বাদামে না তৃণমূলে !!”

