প্রকাশ্য দিবালোকে চলল গুলি, মৃত 1। লাঠালাঠি এর ভিডিও দেখুন। প্রকাশ্য দিবালোকে আসানসোলের কুলটির শিতলপুর এলাকায় শ্যুট আউট। চলল গুলি। মৃত্যু হল একজনের। বুধবার প্রায় সাড়ে ন টা। হটাৎ ই গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। তিন তিনটে গুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী বলে জানা যায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে পরেশ মারান্ডি নামের এক মধ্য বয়স্ক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার বলে জানা যায়। এলাকাবাসী সমু হেমব্রামের কথায়..উক্ত এলাকার অদূরে এক ঝোপরি দোকান রয়েছে। সেখানে পরেশ মান্ডি মাঝেমধ্যে এসে বসত। ওই দোকানের আসে পাশে ফাঁকা জায়গায় পরেশ বেশ কিছু গাছ লাগিয়েছিল। তার দেখাশুনাও করত। সে রকম ই আজ ও এসে দোকানে বসেছিল পরেশ। হটাৎ ই এক দুস্কৃতি এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে পরেশের মৃত্যু হয়। গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অপরাধীর খোঁজ করছে কুলটি থানার পুলিশ। প্রার্থীর
আরো খবর দেখুন ভিডিওতে..গুলি..লাঠালাঠি…প্রার্থীর ক্ষমা চাওয়া লাইভ
প্রসঙ্গত, পরেশ মারান্ডি কেন্দ্রীয় সরকারের আওতাধীন ইস্টার্ন কলফিল্ড লিমিটেড তথা ই সি এলের কর্মী ছিলেন। দীর্ঘদিন ডিউটি না যাবার কারণে ডিসমিস হয়ে গেছিলেন। বাড়ির সঙ্গেও বিশেষ সম্পর্ক ছিল না তার। দীর্ঘ পাঁচ বছর ধরে বাড়িতে স্ত্রীর কাছে থাকতেন না। মাঝে মধ্যে এসে আবার চলে জওতেন। আজ সকালে তার স্ত্রীর কাছে খবর আসে যে পরেশের গুলি লেগেছে। মৃত্য হয়েছে। শোকাহত পরিবারের একটাই দাবি..অপরাধীর যেন শাস্তি হয়। তবে কি কারণে এমন ঘটনা তার খোঁজ শুরু করেছে পুলিশ।
ভিডিও তে দেখুন পুলিশের কাছে ক্ষমা কংগ্রেস প্রার্থীদের
এলাকার মানুষের কথায় ..বেশ কিছুদিন ধরে শিল্পাঞ্চলে অসামাজিক কাজের বৃদ্ধি হয়েছে। অপরাধী ধরা পড়লেও অপরাধ কমছে না। গতকাল প্রকাশ্য দিবালোকে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত চাবি মোড়ে এক মধ্যবয়স্ক কে ভোজালি দিয়ে হত্যা করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। 24 ঘন্টা যেতে না যেতেই আবার খুনের ঘটনায় আতঙ্কিত শিল্পাঞ্চল। প্রশ্ন উঠেছে অপরাধীদের ডেরা কোথায়? কোথা থেকে পাচ্ছে আগ্নেয়াস্ত্র ? যদিও মানুষের অকৃষ দিনের পর দিন বেড়েই চলেছে। সামান্য বচসার কারণে হানাহানির ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।
কুলটির ঘটনায় চিন্তিত আদিবাসী সমাজ ও। তাদের কথায়..কোনো না কোনো কারণে আদিবাসীদের টার্গেট করা হচ্ছে। গত 12 তারিখ থেকে নিখোঁজ থাকা আদিবাসীর গলা কাটা দেহ মিলেছে 17 তারিখ। আবার ও পরেশ মারান্ডি। যদিও পরেশের স্ত্রী মংলা মেঝেন জানান..পরেশ সুরাপন করত ঠিক ই। তবে কোনো শত্রুতা তার ছিল না। এই ঘটনায় তারা মর্মাহত।

