Saturday, April 25, 2026

কি হচ্ছে, মেঘ না চাইতে জল

উদ্বোধনের আগেই ফাটল পাইপ, বিশালাকার পানীয় জলের রিসার্ভারের জলে জলমগ্ন রাস্তা, কর্দমাক্ত পথ, এ যেন মেঘ না চাইতেই জল। বিগত 2 দিনে ধরে বৃষ্টি হয় নি বললেই হয়। তবু জলমগ্ন রাস্তা। নিকাশি ব্যবস্থার সমস্যা নেই। তবু কর্দমাক্ত পথ। একদিকে যখন আবাল বৃদ্ধ বর্ণিত পানীয় জলের জন্য চোখের জল ফেলছেন তখন অন্য দিকে 12 ঘন্টার ও বেশি ধরে পানীয় জলের অপচয় হচ্ছে। না যে অপচয় বন্ধ করার ক্ষমতা সাধারণ মানুষের নেই। 2019 সালে তৈরি আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের তৈরি জলের রিজার্ভয়ার এর পাইপ ফেটে গেছে। লিক হচ্ছে পানীয় জল। এই জল ট্যাঙ্কি এখনো উদ্বোধন ই হয় নি। উধবোধন হওয়ার কথা। তার আগেই এমন ঘটনা যে বিস্মিত এলাকাবাসী।

এলাকার লোকের কথায়- মাত্র বছরখানেক আগে তৈরি হয়েছে। গত সোমবার রাত্রি আট টা থেকে হটাৎ জল বেরোনো শুরু হয়। এখনো ব্যাপক পরিমানে জল বেরোচ্ছে। প্রথমে টেস্টিং কথা মনে হলেও পরে দেখা যায় যে উদ্বোধন হবার আগে দুর্নীতি ধরা পড়েছে। এলাকাবাসীর কথায় আসানসোলের বড়াচক এলাকার এই বিশালাকার জল ট্যাঙ্কি থেকে নিকটবর্তী বেশ কয়েকটি গ্রামে পানীয় জল সরবরাহ করার কথা। পাশে আবার আন্ডারগ্রাউন্ড ও করার কাজ চলছে। কিন্তু উদ্বোধনের আগে এ হেন অবস্থা চিন্তায় ফেলেছে এলাকাবাসীকে। অবিরাম জল লিক হওয়ায় জলমগ্ন হচ্ছে রাস্তা। কর্দমাক্ত হচ্ছে পথ।

প্রসঙ্গত উক্ত এলাকায় থাকা বাসিন্দারা বাঁকুড়ার ঘটনার কথা স্মরণ করছেন। হটাৎ ভেঙে পড়েছিল আস্ত জল ট্যাঙ্কি। ঠিক সে রকম ই নতুন চকচকে নীল সাদা বিশালাকার জল ট্যাঙ্কি উদ্বোধনের আগেই চিন্তায় ফেলেছে। প্রবল স্রোতে অবিরাম পানীয় জলের অপচয় যেন দুর্নীতির ছায়া কেই স্মরণ করিয়ে দিচ্ছে।

কি হচ্ছে, মেঘ না চাইতে জল

যা খুশি করব দিশা পাটানি, তাতে ট্রোল হোক বা অন্য কিছু।

এলাকাবাসীর কথায় জল ট্যাঙ্কি নির্মাণ হয়েছে বছর দেড়েক আগে। কিন্তু জল তোলা হয়নি অথবা মানুষ জল পায়নি। উদ্বোধনের আগে পরিষেবা না পাওয়া টাই স্বাভাবিক। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই পাইপ ফেটে যাওয়া বা লিক হয়ে যাওয়া অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। নির্মাণ সংস্থা ঠিক করে কাজ করেন নি না পরিদর্শনের অভাব ছিল ? সে যাই হোক 12 ঘন্টার ও বেশি সময় ধরে লিক হতে থাকা জল অপচয় দৃশ্য দূষণের চেহারা নিয়েছে। একদিকে যেমন আসানসোলের বেশ কিছু এলাকায় জলের সমস্যা দেখা দিয়েছে, বৃদ্ধাদের জলের জন্য কাকুতি মিনতি করতে দেখা যাচ্ছে ঠিক সেই সময় ঘন্টার পর ঘন্টা জল নষ্ট, অপচয় প্রশ্ন তুলেছে শিল্পাঞ্চলে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles