Tuesday, March 10, 2026

MAYOR vs MLA

MAYOR vs MLA

আসানসোলের গ্রামে গ্রামে ঘুরলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল( agnimitra pal). এলাকা পরিদর্শন করলেন। বললেন এবার মোদিকে নিয়ে আসুন। বন্ধ হবে লক্ষীর ভান্ডার। তিন হাজার টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার। বিধবা ভাতা তিন হাজার। বার্ধক্য ভাতা তিন হাজার। যাদের বাড়ি নেই তাদের বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিন আসানসোলের বেশ কয়েকটি এলাকায় ঘুরে জঙ্গলময় বাসস্থানের পরিবেশ, জলমগ্ন রাস্তা, অস্বাস্থ্যকর পরিবেশ, জলের অভাবের যন্ত্রণা সহ মৌলিক পরিষেবা না পাবার ছবি ও কথা তুলে ধরেন অগ্নিমিত্রা। (agnimitra)
আর সেই নিয়ে ই শুরু হয় রাজনৈতিক তর্জা।

আসানসোলের মেয়র সরাসরি প্রশ্ন তোলেন…বিজেপির এক একজন এক এক রকম কথা বলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী(chief minister ) যখন লক্ষীর ভান্ডার দিচ্ছেন তখন ওনারা বলছেন দান খয়রাতি। আর ভোট এলেই অন্নপূর্ণা ভান্ডার ? বাড়ি দেবার কথা বলার কি আছে ? কেন্দ্র সরকারের আবাস যোজনা আছে তো। তার টাকা কোথায় ? সে টাকা বাংলাকে দিচ্ছেন না কেন ?ওনাদের রাজ্যে বর্ষায় রাস্তা ডুবে যাচ্ছে..এয়ারপোর্ট ডুবে যাচ্ছে আর শুধু একটু আধটু বিষয় চোখে পড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রামে ওষুধ এম্বুলেন্স পৌঁছানোর ব্যবস্থা করেছেন। বাড়ির মহিলাদের কাছে লক্ষীর ভান্ডার অনেক বড় বিষয়।
এ সব কিছুই নয়। নির্বাচনী (election) চমক। তবে রাজনৈতিক ব্যক্তিত্ব নিজের দলের প্রচার করবেন এটাই স্বাভাবিক। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন তাতেই মানুষের ভরসা আছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles