Dengue…record break @ AMC but still garbage..POLUTION NEAR POLLUTION OFFICE
গত 5 বছরের রেকর্ড ছাপিয়েছে ডেঙ্গু। এমনটাই বলছেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমর নাথ চট্টোপাধ্যায়। পুরোদমে চলছে নিয়ন্ত্রণের কাজ। কোথাও মশা মারতে মাছ ছাড়া কোথাও বা স্পেশাল স্প্রে। আবর্জনা পরিষ্কারের কাজ।
তাহলে আসানসোলের 21 নম্বর ওয়ার্ডের কে এস টি পি এলাকার মূল রাস্তার পাশে কেন এত আবর্জনা। বেড়েই চলেছে দিনের পর দিন। আবর্জনা পার্শবর্তী জলাশয়ের কাছে চলে আসছে। কারা ফেলছে ? কেন ফেলছে ?আমরা দেখাব এক ই ওয়ার্ডের দু রকমের ছবি। শোনাব কে কি বলছে !
বিগত 5 বছরে আসানসোলে রেকর্ড ডেঙ্গুর… তবু রাস্তা জুড়ে আবর্জনা..অবাক চিত্র আসানসোলে
আসানসোলে ডেঙ্গু রেকর্ড ছড়াল এই বছর। বিগত চার পাঁচ বছরে এত পরিমান ডেঙ্গুর খবর পাওয়া যায় নি। কর্পোরেশনের পক্ষ থেকে স্প্রে, করা হচ্ছে। জমা জলে মাছ ছাড়ার কাজ হচ্ছে। এ কথা বলছেন আসানসোলের চেয়ারম্যান অমর নাথ চট্টোপাধ্যায়।
কিন্তু সেই জায়গায় আমরা দেখাব আসানসোলের 21 নম্বর ওয়ার্ডের স্যাটেলাইট টাউন্সিপ এলাকার শের তলব এর নিকটবর্তী রাস্তা। এলাকার মূল সড়ক এর ধার ধরে আবর্জনার স্তুপ। দিনের পর দিন বেড়েই চলেছে। উক্ত রাস্তার পাশেই রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিস। রয়েছে স্বাস্থ্য দপ্তরের অফিস। পাঁচ পাঁচটি স্কুল। প্রায় হাজার হাজার পড়ুয়ার যাতায়াত। নাকে রুমাল বা গেঞ্জি দিয়ে পর হতে হয় এলাকার মানুষদের। তাদের বক্তব্য এলাকায় কোনো কাজ ই হয় না। দিনের পর দিন এই আবর্জনার স্তুপ বেড়েই চলেছে। কেউ বলছেন কর্পোরেশন ময়লা ফেলছে। কেউ বলছেন রেল উচ্ছেদের ময়লা জমে হচ্ছে। আবার স্থানীয় তৃণমূল কাউন্সিলর শ্রাবনী মন্ডল বলছেন ..কোনো বেসরকারি এজেন্সি এই ময়লা ফেলে যাচ্ছেন।
দেখুন…কারা করছে এই কাজ
শুধু তাই নয় …এলাকার কাউন্সিলর জানান..যখন সমগ্র আসানসোলের ময়লা পরিষ্কার হচ্ছে সেখানে এই এলাকায় নজর নেই কারোর। কর্পোরেশনের বিভিন্ন দফতরে জানিয়েছেন তিনি। বিগত বোর্ড মিটিং এও আওয়াজ তুলেছেন তিনি। তবু কোনো সমাধান হচ্ছে না। পুলিশ প্রশাসন কে জানানো হয়েছে। তবু ও এই ময়লা ফেলা বন্ধ করা যাচ্ছে না।
প্রসঙ্গত..এই ময়লার ফলে জলা জমি ভরে যাচ্ছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ডেঙ্গুর আশঙ্কা বাড়ছে। এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন দেখার প্রশাসন কি ভূমিকা নেয়।
