Agnimitra :অগ্নিমিত্রা টিকিট পাচ্ছেন ! দলীয় সূত্রে খবর কি ?

Agnimitra : বিজেপি(bjp) নেত্রী অগ্নিমিত্রা পল কি এবার আসানসোল দক্ষিণে (asansol south) টিকিট পাচ্ছেন ?
1. পুরোনো বিধানসভা থেকে কি আবার জিতে আসতে পারবেন ?
2. অন্য কোনো বিধানসভার কথা ভাবা হচ্ছে ?
3.দলের কি সবাই তাঁর সাথে আছেন ?
4. হিরাপুরের জমি নিয়ে আন্দোলন এ সেভাবে দেখতে না পাওয়ার প্রভাব কি ?
5. বালি নিয়ে আন্দোলন কি পিছিয়ে দিয়েছে তাঁকে ?

কে টিকিট পাবেন আর কে ভোটে লড়াই করবেন বা করবেন তা নির্ধারণ করে দল। তবে সম্ভাবনার ভিত্তিতে কি বলছে ? এলাকার মানুষের এবং দলের অন্দরমহলের সূত্র কি বলছে তার ওপর ও নির্ভর করে অনেকটাই।
সেই জায়গা থেকে আসানসোল দক্ষিণের গত বিধানসভায় (assembly)জয়ী অগ্নিমিত্রা(agni mitra) পল আবার কি দক্ষিণ থেকেই লড়বেন নাকি না তার জন্য কোনো নিশ্চিত সিটের কথা ভাবা হচ্ছে।
দলের অন্দরমহলে কি চলছে ?

.বিধানসভার নিরিখে মাত্র কিছু ভোটের ব্যবধানে গত বিধানসভায় জয়লাভ করেছিলেন অগ্নিমিত্রা পল। অবশ্য ই আসানসোল দক্ষিণ থেকে। বিভিন্ন বিষয় নিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে আন্দোলন করতে দেখা গেছে। এমন কি বিজেপি(bjp) নেত্রী হয়ে কেন্দ্র সরকারি সংস্থার বেনিয়ম নিয়েও তাকে আন্দোলনে নামতে দেখা গেছে। তবে কাজ বের করে আনতে পারেন নি তিনি বলে দাবি এলাকাবাসীদের। বিরোধীরা ও সেই এক ই সুর চরিয়েছে।
গ্রাম গঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পৌঁছে তিনি সমস্যা গুলো তুলে ধরেছেন। কিন্তু সমাধানের পথ বের করতে পারেন নি বলে দাবি এলাকাবাসীদের। কিছু কিছু ক্ষেত্রে তার কর্মীদের দেওয়া ভুল তথ্যের ভিত্তিতে আন্দোলন করতে গিয়ে পিছিয়ে আসতে হয়েছে তাকে।
কোন কোন আন্দোলন প্রভাব ফেলেছে ?
রাজ্য জুড়ে আন্দোলনের দায়িত্বে থাকার কারণে নিজের বিধানসভায় সময় সে ভাবে দিতে পারেন নি বলে দাবি এলাকাবাসী তথা তাঁর দলীয় বেশ কিছু কর্মীর।
অবৈধ বালির বিরুদ্ধে লাগাতার আন্দোলন অনেকটাই পিছিয়ে দিয়েছে অগ্নিমিত্রা(agni mitra) কে। কারন হিসেবে সূত্র বলছে…অনেকের ই পেটে টান পড়েছে যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিল।
এ ছাড়াও অগ্নিমিত্রার রাজ্য জুড়ে রাজনৈতিক উত্থান কে ভালো চোখে মেনে নিচ্ছে না তার দলের একাংশ। মাত্র কয়েকদিন আগে বিজেপি তে আসা ব্যক্তির রাজনৈতিক ভাবে অগ্নিমিত্রার কাছে পৌঁছে যাবার বিষয়টা ও ভালো চোখে নিচ্ছে না দলের একাংশ। এমন খবর উঠে আসছে সূত্র মারফত। শুধু তাই নয়…দলীয় সূত্রে এও খবর…অবৈধ কয়লা(coal) বালি(sand) নিয়ে অগ্নিমিত্রার ব্যাপক লড়াই জারি থাকলেও তার বিধানসভায় বিশাল বিস্তীর্ন জমির কেলেঙ্কারি নিয়ে সে ভাবে আন্দোলনে নামতে দেখা যায়নি তাঁকে বলে দাবি সূত্রের।
কিন্তু রাজ্য জুড়ে অগ্নিমিত্রা পাল বিরোধী শিবিরে এক বলিষ্ঠ নাম। সেই জায়গা থেকে অগ্নিমিত্রা কে কি আবার আসানসোল দক্ষিণ থেকেই প্রার্থী করবে বিজেপি ? সেখান থেকে কি তিনি নিশ্চিন্তে জিতে আসতে পারবেন ? নাকি হিরাপুরের দামোদর নদীর ওপারে কোনো বিধানসভার কথা ভাবা হচ্ছে যেখানে লড়াই টা হয়ত ততো টা কঠিন হবে না !
সবটাই বলবে সময়। তবে অবশ্য ই বিজেপি খবর নিচ্ছে তৃণমূল কাকে প্রার্থী করছে আর তৃণমূল খবর নিচ্ছে বিজেপির প্রার্থী কে হচ্ছে ?