Civic : get advantage in service if they work hard & good সিভিক হবে পুলিশ..পাবে অগ্রাধিকার ..ভালো কাজ করলে
ওরা কাজ করে। দিনে দুপুরে সন্ধ্যে তেও ওরা কাজ করে। মানুষের স্বার্থে ওরা কাজ করে। জীবনের ঝুঁকি নিয়ে কখনো মাঝ রাস্তায় কখনো যানবাহনের প্রবল ভিড়ে ওরা কাজ করে। ওরা কাজ করে রৌদ্রের তাপে খোলা আকাশের নিচে গাড়ির দূষণ আর ধুলোর ঝড়ের মধ্যে। ওরা কাজ করে ভবিষ্যতের আশায়। ভালো কিছু করার আশায়।
হ্যাঁ, আমরা সেই সিভিক ভলান্টিয়ার দের কথা বলছি। সকাল থেকে যাদের দেখা যায়..জাতীয় সড়কে হু হু করে ছুটে চলা গাড়ির মাঝে পথ চলতি মানুষকে পারাপার করাতে। যাদের দেখা যায় স্কুল পড়ুয়া বা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের সুষ্ঠ ভাবে চলাচল করতে রাস্তা করে দিতে। যাদের দেখা যায় দুর্ঘটনায় আহত মানুষদের চিকিৎসার ব্যবস্থা করতে। যাদের দেখা যায় তীব্র দাবদাহে মাথায় টুপি আর মুখে রুমাল বেঁধে কাজ করতে।
দেখুন..কি বলছেন তারা
হ্যাঁ, এটাই তাদের কাজ। আয় খুব একটা বেশি নয়। ভবিষ্যতের লক্ষ্যে ই এগিয়ে চলেছে তারা।
সেই স্বপ্ন ই হয়ত পূর্ন হতে চলেছে তাদের। খবর এসেছে ” ভালো করে কাজ করলে কনস্টেবল এ অগ্রাধিকার পাবে তারা ‘”
তাতেই উদ্যম বেড়েছে তাদের। মনোবল বেড়েছে। আসানসোলের কাল্লা মোড়ে কর্তব্য রত সিভিক রা ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।
সিভিক দের কথায় …ভালো করে কাজ তারা করে। আরো ভালো করে করতে হবে। চাকরি যদি পুলিশে হয় তাহলে নিজেদের ও পরিবারের স্থায়িত্ব আসবে। তবে এই রকম চিন্তাভাবনা বা সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই।

