What is happening in the darkness of night রাতের অন্ধকারে কি হচ্ছে এই পাড়ায়
আসানসোলের এই গ্রামে মৃত্যু হচ্ছে পুরুষদের..কারন জানা যাচ্ছে না…মৃত্যু থেকে বাঁচতে রাতের অন্ধকারে চলছে যজ্ঞ… আতঙ্কে গ্রামবাসী
ভিডিও দেখুন 👇
প্রচলিত ভাষায় গ্রামের নাম বাজপাড়া। উত্তর আসানসোলের সরাগ ডিহি এলাকার সন্নিকটের গ্রাম। খুব একটা না হলেও বেশ কিছু টালির ছাদ ও মাটির দেয়ালের বেশ কিছু বাড়ি রয়েছে। আদিবাসী ও পিছিয়ে থাকা মানুষের বাস এখানে। পুকুর আর গাছ গাছালিতে ভরা এই গ্রামে রাতের অন্ধকারে চলছে শান্তির যোগ্য। মহিলাদের চুল ধরে , সাদা কাপড় পরিয়ে,মাটিতে বসিয়ে, থালায় চিনি আর ভুত ডাইনি ছাড়ানোর সামগ্রী নিয়ে খোল করতাল বাজিয়ে চলছে যোগ্য।
গ্রামের মানুষের কথায় ..গ্রামের পুরুষরা মারা যাচ্ছে। মৃত্যু হচ্ছে ছেলেদের। তবে কি কারণে মৃত্যু হচ্ছে তা কেউ বুঝে উঠতে পারছে না। ডাক্তার, চিকিৎসক, হাকিম সব করেও কিছু হচ্ছে না। কি বা রোগ হচ্ছে, কেন ই বা মারা যাচ্ছে তার খোঁজ মিলছে না।
সূত্রের খবর , বিগত 12 মাসে 13 জন পুরুষের মৃত্য হচ্ছে। বিধবার সংখ্যা বাড়ছে দিনের পর দিন। এখনো বহু ছোট ছোট ছেলে রয়েছে গ্রামে। তাদের নিয়ে চিন্তিত গ্রামের মহিলারা। সে কারণেই গ্রামে শান্তি আনার জন্য গ্রাম বাঁধার কাজ শুরু করেছে তারা।
দেখুন …কি হচ্ছে গ্রামে

গ্রামের এক মহিলা জানান…পুজো যজ্ঞ সবই ই হয়েছে। কিন্তু এখনো শান্তি হয়নি। গ্রামের সোলো আনা থেকে পয়সা জোগাড় করে বাইরে থেকে পুরোহিত আনা হয়েছিল। গ্রাম বাঁধার চেষ্টা করলেও এখনো শান্তি আসেনি। আবার করা হবে।
ক্যামেরা দেখেই গ্রামের ছেলে বিষয় টা এড়িয়ে গিয়ে বললেন..ওসব কিছুই না। সব জায়গায় যেমন কীর্তন হয় তেমন ই করা হয়েছে। বালক ভোজন করা হয়েছে। যদিও রাত্রের ছবি বলেছে অন্য কথা।
ছবিতে স্পষ্ট..মাটিতে মহিলারা বসে আছেন। খোল করতাল বাজছে। বাইরে থেকে আসা পুরোহিত অন্ধকারে মহিলার চুল ধরে কি যেন করছেন। মাথা ঘোড়াচ্ছেন মহিলা। কখনো নিচু হয়ে সাদা কাপড়ে গোটা মুখ শরীর ঢেকে মাটিতে লুটিয়ে লুটিয়ে চলছেন। মহিলাকে আদিবাসী ভাষায় জিজ্ঞেস করা হচ্ছে।
যদিও এলাকার শিক্ষিত মানুষ উত্তম খা জানান…এরম একটা খবর ছড়িয়েছে। তারাও শুনেছেন। পুজো যোগ্য হচ্ছে বেশ কয়েকদিন ধরে। ভুত বা ডাইনি, গ্রামের মানুষের বিশ্বাস। তবে আধুনিক সভ্য সমাজে এ জিনিস বিশ্বাস যোগ্য নয়। তবে গ্রামের মানুষের ধারণা। তারা করছে।
পড়ুন…কি বলছে বিজ্ঞান
যদিও বিজ্ঞান মঞ্চের আধিকারিক কিংশুক মুখার্জি বলেন সংস্কার ভালো। কু সংস্কার কখনো ই ভালো নয়। তবে ঘটনা ঘটতেই পারে। তার অবশ্য ই বিজ্ঞান সম্মত কারণ থাকবে।
শিল্পশহর আসানসোলের মত জায়গা যেখানে আধুনিকতার ছবি জ্বলজ্বল করে সেখানেই এই ধরণের কু সংস্কার আশ্চর্য করেছে শিল্পাঞ্চল কে। তবে মানুষের যে মৃত্যু হচ্ছে এবং গ্রামবাসীরা যে আতঙ্কে রয়েছে তা গ্রামবাসীদের বক্তব্যে ই স্পষ্ট হয়ে উঠেছে।

