Churulia – কবিতীর্থ চুরুলিয়া যেন সেজে উঠেছে কবির লেখা বাণী তে। চুরুলিয়া র কাঁচা বাড়ি গুলির দেওয়াল গুলো যেন ভরে উঠেছে রং তুলিতে লেখা কবির লেখনী তে। কোথাও বল বীর চির উন্নত মম শির, কোথাও আবার বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত। সেজে উঠেছে মিউজিয়াম। ভরে উঠেছে মাঠ। মেলার প্রস্তুতি তুঙ্গে। কবি এবং প্ৰমিলার সমাধি তে মাল্যদান তো হয়েছে ই।
পড়ুন, চুরুলিয়ার গল্প কবিতীর্থ

বছর বছর এই অনুষ্ঠান হয় জাকজমক করেই। বহু সাহিত্যিক শিল্পীদের সমাগম হয় কবিতীর্থ চুরুলিয়া তে। শুধুর বাংলাদেশ থেকেও আসেন অনেকেই। ইতিহাস বলছে শেখ হাসিনাও এসে গেছেন এই মাঠেই। যদিও করোনা লক ডাউনে বিগত দু বছর সে ভাবে কিছু হয় নি। তবে এ বার কিন্তু সব ই হবে। তিনদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল চর্চা, তর্ক বিতর্ক, দেশ বিদেশে নজরুল চর্চার ধারা প্রকৃতি সব ই। নজরুল পরিবারের সদস্যা সোনালী কাজী আহ্বান ও জানিয়েছেন সবাইকে ।
Churulia কি হচ্ছে চুরুলিয়া তে
দেখুন, কেমন সেজেছে চুরুলিয়া
প্রসঙ্গত, প্রতি বছর ই এই দিন গুলিতে বাংলা দেশের কবি সাহিত্যিক দের উপস্থিতি, তাঁদের নজরুল চর্চা, সংস্কৃতির লেনদেন যেন দুই বাংলা কে এক করে দেয়। আর বার বার মনে পড়িয়ে দেয় “আর সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয় নি তো নজরুল” ।

প্রসঙ্গত, বলা যেতেই পারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু ভারতের নয়, বাংলাদেশের ও কবি। দুই বাংলার সঙ্গে অমোঘ সম্পর্কের সেতু বন্ধনের অন্যতম রূপকার কবি নজরুল। তার সঙ্গে আসানসোল শিল্পাঞ্চলর খনি যে ঘেরা এলাকার ছোট্ট গ্রাম চুরুলিয়া যেন আজ বিশ্বের দরবারে বিরাজমান।
Agnimitra Paul বঙ্গ তনয়ার শৃঙ্গ জয়, অগ্নিমিত্রার টুইট শুভেচ্ছা
দেখুন কোথায় প্রমীলা কোথায় কাজী
সেই স্মৃতি কে চিরস্থায়ী করতে আসানসোলের কাল্লা এলাকায় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন সপ্নের কাজী নজরুল ইউনিভার্সিটি। তৈরি হয়েছে কাজী নজরুল বিমকন বন্দর। সেই কাজী নজরুল এর 123 তম জন্ম জয়ন্তী তে যেন উৎসব শুরু হয়েছে শিল্পাঞ্চল জুড়ে। দিকে দিকে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান যেন ভরিয়ে তুলেছে শিল্পাঞ্চল কে।
কলকাতা থেকে মাটি নিয়ে আসা হয়েছিল প্রমিলার। সমাধি তৈরি হয়েছিল আসানসোলের চুরুলিয়ায়। বাংলাদেশের ঢাকা থেকে মাটি নিয়ে এসে চুরুলিয়া যে সমাধি তৈরি করা হয়েছিল কাজী নজরুলের। শেষ বেলাতে একসাথে না থাকলেও চুরুলিয়া যেন একসাথে ই করেছে তাদের। আমাদের চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা কবির জন্ম জয়ন্তিতে।

