মন্ত্রীর নির্দেশ অমান্য করে উত্তর আসানসোলের দক্ষিণ ধাদকায় পুকুর ভরাটের অভিযোগ…
ভিডিও দেখুন👇
গ্রামবাসীরা বন্ধ করল কাজ…এলাকায় উত্তেজনা…কি ভাবে প্ল্যান পাস?
প্রশ্ন তুললেন খোদ তৃণমূলের কাউন্সিলর এবং উত্তর আসানসোলের ব্লক সভাপতি।
উত্তর আসানসোলের দক্ষিণ ধাদকা গ্রামে পুকুরের জায়গায় অবৈধ নির্মাণের অভিযোগ। শুধু তাই নয়। পুকুর পাড়ে লাগানো হয়েছে ইলেকট্রিক পোল। কোনো কারণে তার ছিঁড়ে জলে পড়লে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন গ্রামবাসীরা।
পড়ুন..72 ঘন্টার মধ্যে কি ব্যবস্থা
বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত দিয়েও কাজ বন্ধ হয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়। মন্ত্রীর মলয় ঘটকের পুকুর ভরাট না করার নির্দেশ কে অমান্য করেই চলছে কাজ। বাধ্য হয়েই মঙ্গলবার সকালে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। নির্মিয়মান বাড়িতে গিয়ে বিল্ডিং ম্যাটেরিয়ালস পুকুরে ফেলা বন্ধ করে। বচসা সৃষ্টি হয় অভিযুক্ত ও গ্রামবাসীদের সঙ্গে।
যদিও অভিযুক্ত এর দাবি…এই জায়গা তার। রবিবার মাপ জপ হবে। মন্ত্রীর নির্দেশ তার জানা নেই।
শুনুন…কে করেছিল প্ল্যান পাস
ওপর দিকে এলাকার কাউন্সিলর উৎপল সিনহা জানান ” কোনো জমি মাফিয়া রাজ চলবে না। পুকুর নিয়ে খেলা হবে না। 72 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে ‘।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
প্রসঙ্গত, 300 বছরের এই পুকুর গ্রীষ্মের ভরসা। শুধু তাই নয়, 300 বছর ধরে পুজো আর্চা মূর্তি বিসর্জনের এই পুকুর। কি ভাবে তার জায়গায় এত প্ল্যান পাস হলো, কারাই বা বাড়ি তৈরির প্ল্যান পাস করল, কি ভাবে ইলেকট্রিক পোল বসানো হল.. তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ তৃণমূল কাউন্সিলর তথা উত্তর আসানসোলের তৃণমূল ব্লক সভাপতি।